উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নেপালে সাম্প্রতিক ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ত্রাণসামগ্রীর তালিকায় রয়েছে তাঁবু, মশারি, শুকনো খাবারের প্যাকেট, টর্চ লাইট এবং বেলচা। এছাড়া দুর্গতদের জন্য স্লিপিং ব্যাগ, ওয়াটার কন্টেইনার ও বডি ব্যাগও পাঠানো হচ্ছে।
উল্লেখ্য, ভোতি কোশি নদীর পানি বৃদ্ধির ফলে নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী রাসুয়া জেলা এবং চীনের তিব্বত প্রদেশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এই দুর্যোগে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৩৮৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
নিখোঁজ ব্যক্তিদের মধ্যে প্রায় ৮০০ জনই বিদেশি নাগরিক। এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে বন্ধুপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ দ্রুত ত্রাণ পাঠানোর এই সিদ্ধান্ত নিয়েছে।