উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বৃহস্পতিবার বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনের শুরুতে স্পিকার এই সংসদে গত ২০ আগস্ট দেশের ২৩ তম রাষ্ট্রপতির নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। এর পর তিনি শোক প্রস্তাব উত্থাপন করেন। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ৬০ দিনের মধ্যে অধিবেশন বসতে হবে বিধায় রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেছেন। এর আগে গত ১৫ জুলাই চলতি সংসদের বাজেট অধিবেশন শেষ হয়েছিল।
এই অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের কথা রয়েছে। তবে আইন প্রণয়নের পাশাপাশি বিদ্যুৎ-জ্বালানি সংকট, আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আলোচনা হবে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংসদীয় কমিটিগুলো গঠন এবং সংবিধান সংস্কারের মতো জনগুরুত্বপূর্ণ ইস্যুতেও আলোচনা হওয়ার কথা রয়েছে।