উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের খুলশীতে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামের এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে খুলশী থানাধীন পলিটেকনিক মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ফেনীর দাগনভূঞা উপজেলার জয়নারায়ণপুর এলাকার নূরনবীর ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে দেলোয়ার হোসেনকে হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।