উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ। বুধবার (২৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শোকবার্তা জানানো হয়।
দুর্যোগে নিখোঁজ শত শত মানুষের অনেকেই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে, যাদের মধ্যে পর্যটকেরাও রয়েছেন। এই কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ ও সরকার নেপালের পাশে থাকার এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতি জানিয়েছে।
নেপালের প্রধানমন্ত্রীর দপ্তরের তথ্য অনুযায়ী, আকস্মিক বন্যায় এ পর্যন্ত ৯৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া নেপাল পর্যটন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখনো ৪০৩ জন মানুষ নিখোঁজ রয়েছেন। বাংলাদেশ দ্রুত নিখোঁজদের সন্ধান ও আহতদের চিকিৎসা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেছে।