উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ রাতে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এসময় আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টায় রাজধানীতে তাপমাত্রা ছিল ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭১ শতাংশ। এদিন ঢাকায় সর্বোচ্চ ৩৪ দশমিক ১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
বিগত ছয় ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। আগামীকাল বৃহস্পতিবার ভোর ৫টা ৩৮ মিনিটে সূর্যোদয় এবং সন্ধ্যা ৬টা ২২ মিনিটে সূর্যাস্ত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।