উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরমান উদ্দিন (৩০) নামে এক বৈদ্যুতিক মেকানিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার এঁওচিয়া ইউনিয়নের গাটিয়াডেঙ্গা ওয়াহিদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরমান ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে এবং স্থানীয় জামায়াতের কর্মী ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যাসন্তানের জনক। জানা গেছে, দুপুরে পাশের একটি বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয়রা আরমানকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়েছে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।