উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কোনো মাজার বা ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বুধবার পঞ্চগড়ের দেবীগঞ্জে আয়োজিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গত অন্তর্বর্তী সরকারের আমলে ১২৭টি মাজার ধ্বংসের চেষ্টা হয়েছিল। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে তারা আর ঘরে বসে থাকবেন না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানান ফরহাদ হোসেন। পাশাপাশি কৃষি উন্নয়ন ও সারের সহজলভ্যতা নিশ্চিত করতে ডিলার নিয়োগসহ বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।