উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক রওশন আরা বেগমকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্যদিকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বর্তমান সচিব ইয়াসমিন পারভীনকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একইসঙ্গে সচিব পদমর্যাদায় এক বছরের চুক্তিতে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক (ডিজি) করা হয়েছে মো. আমিনুল ইসলামকে।
আমিনুল ইসলাম এর আগে চুক্তিতে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। তার আগের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করে নতুন এই নিয়োগ দেওয়া হয়েছে। অন্য যেকোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এই দায়িত্ব পেয়েছেন। যোগদানের তারিখ থেকে তার এই নিয়োগ কার্যকর হবে।