উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাশিয়া-ইউক্রেন যু.দ্ধ ক্ষেত্রে ড্রো*ন হাম*লায় পঙ্গু হয়ে দেশে ফিরলো কালীগঞ্জের রাজন।
উপজেলা প্রতিনিধি ঝিনাইদহ: মোঃ মামুন হোসেন।
উন্নত জীবনের আশায় চলতি বছরের ৭ মে রাশিয়ার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের গয়েশপুর গ্রামের রাজন হোসেন (২২)। দালালদের প্রতারণা আর ভাগ্যের নির্মমতায় বাধ্য হয়ে উপস্থিত হতে হয় রাশিয়া-ইউক্রেন যু দ্ধে র ফ্রন্ট লাইনে। যেখানে নিচে মাইন বো*ম, উপরে ড্রোন আর সামনে ইউক্রেনের সেনা। প্রথম দিনেই যু.দ্ধক্ষেত্রে ড্রোন হামলায় মা.রাত্মক ভাবে আহত হয়ে কোমরের নিচ থেকে শক্তি হারান রাজন। এরপর বুকে ভর দিয়ে ৪ দিনে ৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাশিয়ান সৈন্যদের একটি ক্যাম্পে পৌঁছান। যু.দ্ধক্ষেত্র থেকে ফিরে আসায় করা হয় নির্মম নির্যাতন। সেখানে বিনা চিকিৎসায় তিনদিন ফেলে রাখা হয়। তারপর নেয়া হয় রাশিয়া নিয়ন্ত্রিত একটি ইউক্রেনীয় হাসপাতালে। সেখানে দেড় মাস চিকিৎসা শেষে নেয়া হয় রাশিয়ার একটি হাসপাতালে। সেখানকার একজন মহিলা চিকিৎসক সবকিছু জানার পর যোগাযোগ করেন রাশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সাথে। তারপর সেই চিকিৎসক এবং বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তার সহযোগিতায় হাসপাতাল থেকে পালিয়ে আশ্রয় নেন বাংলাদেশ দূতাবাসে। এরপর সেখান থেকে ক্রাচে ভর দিয়ে গত ২৩ আগস্ট ফিরে আসেন প্রিয় মাতৃভূমিতে।