উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর রোজেলা চা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি উচ্চ রক্তচাপ কমাতে এবং ওজন নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে। নিয়মিত এই চা পান করলে হজমশক্তি উন্নত হয় এবং মানসিক প্রশান্তি বজায় থাকে।
রোজেলা চা শরীরের ফ্যাট বার্ন করতে এবং মেটাবলিজম বাড়াতে কাজ করে, যা ওজন কমাতে সহায়ক। এছাড়াও এর ভিটামিন সি শরীরকে সুস্থ রাখে এবং ক্লান্তি দূর করে মন সতেজ করতে সাহায্য করে। তবে এর বেশ কিছু স্বাস্থ্যঝুঁকি ও সতর্কতাও রয়েছে।
যাঁদের রক্তচাপ স্বাভাবিকের চেয়ে কম বা যাঁরা প্রেশার কমানোর ওষুধ খাচ্ছেন, রোজেলা চা পানে তাঁদের রক্তচাপ অতিরিক্ত কমে যাওয়ার ঝুঁকি থাকে। এছাড়া অতিরিক্ত পানে পেট ফাঁপা বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রেও এটি এড়িয়ে চলা উচিত।
ডায়াবেটিস বা অন্যান্য নিয়মিত ওষুধের সাথে এই চা প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে চিকিৎসকরা সতর্ক করে থাকেন। তাই সুস্বাস্থ্যের জন্য রোজেলা চা পানের ক্ষেত্রে পরিমিতিবোধ ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা জরুরি।