উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজনৈতিক প্রতিহিংসার কারণে কোনো দলের নেতাকর্মী যেন অন্যায়ভাবে জেলে না থাকে, তা নিশ্চিত করবে বর্তমান সরকার। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছরে বাংলাদেশে নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যার বড় ভুক্তভোগী বিএনপি। বর্তমান সরকার কোনোভাবেই ফ্যাসিবাদী আমল ফিরিয়ে আনতে চায় না, বরং প্রতিটি নাগরিকের ন্যূনতম মানবাধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর।
জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর দায়েরকৃত মামলাগুলোর বিষয়ে প্রতিমন্ত্রী জানান, খুনি ও গুম-খুনের নির্দেশদাতাদের বিরুদ্ধে হওয়া মামলাগুলো আইনানুগ। তবে অতি উৎসাহী হয়ে করা ভিত্তিহীন মামলাগুলো আইন মন্ত্রণালয় পর্যালোচনা করছে এবং সত্যতা না পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।