উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় অবৈধ হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার আমিরাবাদ এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে এই অভিযান চালানো হয়।
অভিযানকালে চারটি যানবাহন থেকে আটটি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে। পাশাপাশি নিয়ম অমান্য করায় চার চালককে পৃথক মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এতে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয় সার্বিক সহযোগিতা প্রদান করে।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন বিশ্বাস জানান, জনস্বার্থে অবৈধ হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে তাদের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।