উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেতে প্রস্তাব জমা দিয়েছে জাপানি প্রতিষ্ঠান সাব ওয়ার্কিং গ্রুপ। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২টায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে এই প্রস্তাব হস্তান্তর করা হয়।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের কাছে প্রস্তাবটি তুলে দেন জাপানি প্রতিনিধি মাসাহিরু হিরাই। কারিগরি ও আর্থিক—এই দুই ভাগে জমা দেওয়া প্রস্তাবটি এখন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গঠিত মূল্যায়ন কমিটি যাচাই-বাছাই করবে।
প্রথমে কারিগরি ও পরে আর্থিক প্রস্তাব মূল্যায়নের পর সমঝোতা হলে চুক্তির পরবর্তী প্রক্রিয়া শুরু হবে। আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক সেবার মাধ্যমে তৃতীয় টার্মিনালটি দেশের এভিয়েশন খাতের সক্ষমতা বহুগুণ বাড়িয়ে তুলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।