উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এসএম তানিম (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার আব্বাস চেয়ারম্যানের একটি সুতার মিল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তানিম চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের খন্দকারবাড়ি এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পটিয়া সরকারি কলেজ শাখার সহসভাপতি ছিলেন এবং ওই সুতার মিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা মিলের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।