উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগের ক্ষেত্রে কোনো আইনের ব্যত্যয় ঘটেনি বলে স্পষ্ট করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয় যে, প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে। এ বিষয়ে আইনমন্ত্রী জানান, দ্বৈত নাগরিকত্ব প্রত্যাহার করার পরই তাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে এবং সংবিধান মেনেই এই নিয়োগ সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, গত ২১ আগস্ট শপথ গ্রহণের পর হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।