উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গণমাধ্যমে এখন অতীতের তুলনায় সবচেয়ে বেশি স্বাধীনতা দেখছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, যে স্বাধীনতা এখন বিদ্যমান, তা অতীতের তুলনায় গণমাধ্যমে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। তবে সরকারের ইতিবাচক কার্যক্রম তুলে ধরা হলে সরকার আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পাবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, গত ছয় মাসে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে গণমাধ্যমে কোনো ফোন করা হয়নি বা সরকারের মদদে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি—এমন বিষয়গুলোও সংবাদে আসা উচিত। ইতিবাচক সংবাদ পরিবেশন করলে সরকার আরও উৎসাহিত হবে বলে জানান তিনি।