উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পুলিশের যৌথ অভিযানে আন্ত: বিভাগীয় অজ্ঞান পার্টির ২ সদস্য গ্রেফতার।
উপজেলা প্রতিনিধি, ঝিনাইদহ মোঃ মামুন হোসেন
ঝিনাইদহে ডিবি পুলিশ ও কোটচাঁদপুর থানা পুলিশের যৌথ অভিযানে আন্ত: বিভাগীয় অজ্ঞান পার্টির দুই সদস্য দুলাল হাওলাদার (৪০) ওরফে মলম দুলাল, ও মোঃ তিলক খান (৪৪) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার সেল ও কোটচাঁদপুর থানা পুলিশের একটি দল। গ্রেপ্তারকৃত দুলাল হাওলাদারের বাড়ি খুলনা ফুলতলার আলোক দামোদরে ও তিলকের বাড়ি মাগুরা সদর বোগিয়া গ্রামে।
গত ২৯ জুন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরের এলাঙ্গী বাজার এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা। সেই ঘঠনায় ভুক্তভোগী পরিবার কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানাযায়, যশোর থেকে শাপলা পরিবহনে কোটচাঁদপুরে ফেরার পথে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে ডাবের পানি পান করে অচেতন হয়ে পড়েন তিনি। পরবর্তীতে তাঁর স্বামী বাসে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। অজ্ঞাত অজ্ঞান পার্টির সদস্যরা শিক্ষিকার পরিহিত স্বর্ণের চেইন, আংটি ও খাড়ু নিয়ে যায়। উক্ত ঘটনায় পুলিশ সুপার মহোদয় ঘটনার রহস্য উৎঘাটন ও সংশ্লিষ্ট আসামীদের গ্রেফতারের জন্য সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও কোটচাঁদপুর থানা পুলিশকে নির্দেশনা প্রদান করেন। তারই ধারাবাহিকতায় তদন্ত টীম ঘটনা সংক্রান্তে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলার টংগী থানা এলাকায় ও মাগুরা জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টির সদস্যদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় এজাতীয় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।