উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মহেশপুরে ৪৪ বোতল ভারতীয় মদ ও নারী আটক।
উপজেলা প্রতিনিধি,ঝিনাইদহ। মোঃ মামুন হোসেন।
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার ও অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশি নারীকে আটক করেছে বিজিবি। সোমবার (২৪ আগস্ট) ভোরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর মেদিনীপুর বিওপি ও বাঘাডাংগা বিওপি এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার ও আটক করা হয়। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার হরিহরনগর গ্রামের একটি আমবাগান থেকে ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই সময় বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার হুদাপাড়া গ্রামের একটি মেহগনি বাগানে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশি নারীকে আটক করা হয়। আটক নারীকে মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।