উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার (২৪ আগস্ট) এক বার্তায় দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
চীনা প্রেসিডেন্ট উল্লেখ করেন, কূটনৈতিক সম্পর্কের ৫১ বছরে দুই দেশ পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে একে অপরকে সমর্থন দিয়ে আসছে। পরিবর্তনশীল বিশ্ব পরিস্থিতিতেও বাংলাদেশ ও চীনের মধ্যকার এই দ্বিপাক্ষিক সম্পর্ক পরীক্ষিত ও শক্তিশালী অবস্থানে রয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে একত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন শি জিনপিং। তিনি ঐতিহ্যবাহী বন্ধুত্ব বজায় রাখা, কৌশলগত যোগাযোগ বৃদ্ধি এবং বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার মাধ্যমে দুই দেশের জনগণের কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।