উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (২৩ আগস্ট) ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ২ হাজার ১৪৪টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
অভিযানে আইন অমান্যকারী বিভিন্ন ধরনের ৫০৬টি গাড়ি ডাম্পিং এবং ৩১১টি গাড়ি রেকার করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপির তথ্যমতে, উত্তরা বিভাগে সর্বোচ্চ ৪৫৪টি মামলা হয়েছে। এছাড়াও তেজগাঁও বিভাগে ৩৫৭টি, মিরপুর বিভাগে ৩৩৬টি, মতিঝিল বিভাগে ৩০২টি, লালবাগ বিভাগে ১৯৭টি, গুলশান বিভাগে ১৮৩টি, ওয়ারী বিভাগে ১৭৮টি এবং রমনা বিভাগে ১৩৭টি মামলা দায়ের করা হয়েছে।
নিয়াজ মেহেদী জানান, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক আইন কঠোরভাবে কার্যকর করতে এবং শৃঙ্খলা ফেরাতে ডিএমপির ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।