উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়ে চলমান বিতর্কের মুখে নিজের অবস্থান স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, আমি বাংলাদেশি।
প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের জন্য কাজ করার উদ্দেশ্য নিয়েই আমি এখানে এসেছি। কোনো সুবিধাভোগী মানুষ এই দায়িত্ব পালন করতে পারেন না। দ্বৈত নাগরিকত্বের বিষয়ে আইনি বাধা ও সমালোচনার জবাবে তিনি নিজের দেশপ্রেমের ওপর জোর দেন।
সংবাদমাধ্যমে তার নাগরিকত্ব নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি পাল্টা প্রশ্ন রাখেন। তিনি বলেন, দেশের পক্ষে অবস্থান নেওয়া মানুষ এবং রাজনৈতিক নেতাদের সাথে নিয়ে আমরা সম্মিলিতভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাব।