উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যদের দেশমাতৃকার সেবায় নিরলসভাবে কাজ করে যাওয়ার নির্দেশনা দিয়েছেন। সোমবার (২৪ আগস্ট) রাজশাহী সেনানিবাসের বিআইআরসি-তে আয়োজিত ২১তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে তিনি এ নির্দেশনা প্রদান করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনাপ্রধান রেজিমেন্টের সব অধিনায়কদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি আশা প্রকাশ করেন যে, বীর ইউনিটগুলো পদাতিক বাহিনীর মেরুদণ্ড হিসেবে তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সামগ্রিক প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন সেনাপ্রধান। এ সময় সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।