উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নওগাঁয় কলেজ পড়ুয়া এক ছাত্রীকে মোটরসাইকেল যোগে এসে 'ব্যাড টার্চ' করে পালিয়ে যাওয়ার অভিযোগে কাজী আব্দুল্লাহ ওরফে ফুয়াদ (২২) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত যুবক কাজী আব্দুল্লাহ ওরফে ফুয়াদ বগুড়ার আদমদিঘী উপজেলার শান্তাহার জনকলোনী এলাকার নজরুল ইসলামের ছেলে। পুলিশ সুত্রে জানা যায়, গত ১৬ আগস্ট নওগাঁ সরকারী কলেজের মাস্টার্স পড়ুয়া এক ছাত্রী মেস থেকে বের হয়ে এটিম মাঠের গলি পথে টিউশনে যাওয়ার পথে জৈনক ইমরুল কায়েস এর বাড়ির সামনে পৌছালে সে সময় অজ্ঞাত এক যুবক পেছন থেকে মোটরসাইকেল যোগে এসে তাকে স্পর্শ করে দ্রুত পালিয়ে যায়। এঘটনায় ভোক্তভোগী ছাত্রী কয়েক দিন পর নওগাঁ জেলা পুলিশ সুপার এর কার্যালয়ে গিয়ে ঘটনাটি জানান। ছাত্রীর এমন অভিযোগ শুনে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জেলা গোয়েন্দা শাখা, নওগাঁ ডিবি পুলিশকে দ্রুত অভিযুক্ত ব্যাক্তিকে শনাক্ত পূর্বক আইনি পদক্ষেপ নেওয়া নির্দেশ দেন। এরপর ডিবি'র একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তি ও এআই ক্যামেরার তথ্য বিশ্লেষণ শুরু করে। টানা ৫ দিন তথ্য উপাত্ত বিশ্লেষণের পর অভিযুক্ত ব্যাক্তি ও তার ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করার পর বগুড়ার আদমদিঘী উপজেলার শান্তাহার এলাকা থেকে কাজী আব্দুল্লাহ ওরফে ফুয়াদকে আটক করে ডিবি পুলিশ একই সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। পরে ভুক্তভোগী কলেজ ছাত্রী আটককৃত যুবককে শনাক্ত করেন। আটককৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সড়ক কিংবা যে কোন স্থানে নারী ও শিশুর বিরুদ্ধে যে কোন ধরনের সহিংসতা বা যৌণ হয়রানী কঠোর ভাবে দমন করা হবে। এধরনের ঘটনায় জেলা পুলিশ আইন অনুযায়ী সর্বোচ্ছ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নিবে।