উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর একটি হোটেলে সোমবার স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপ)-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে গবেষক ও উদ্যোক্তাদের স্বীকৃতি দেওয়া হয়েছে। বাংলাদেশ ইন্ডাস্ট্রি রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশন (বিআইআরডিআই) কর্মসূচির আওতায় এই পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই স্বীকৃতি দেশের প্রযুক্তিগত অগ্রগতিতে নিয়োজিত গবেষক ও উদ্ভাবক সমাজকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করবে। তিনি শিল্প সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ভাবনকে উৎসাহিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অর্থ বিভাগের সচিব ও সিসিপের জাতীয় প্রোগ্রাম পরিচালক ড. মো: খায়েরুজ্জামান মজুমদার জানান, এডিবি’র সহায়তায় বাস্তবায়নাধীন বিআইআরডিআই উদ্যোগটি শিল্পবান্ধব সমাধানের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে কাজ করছে। এটি দক্ষ জনশক্তি তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
এডিবির বাংলাদেশ রেসিডেন্ট মিশনের কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং অনুষ্ঠানে বলেন, বাংলাদেশের শিল্পোন্নয়নে সরকারের সঙ্গে এডিবি দীর্ঘমেয়াদি অংশীদারত্ব বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সিসিপের অতিরিক্ত সচিব ও নির্বাহী প্রোগ্রাম পরিচালক মোহাম্মদ ওয়ালিদ হোসেন অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।