উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টনের পর নিজ দপ্তরে এসে এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। দুই দেশের আলোচনার মাধ্যমেই সরকারপ্রধানের এই সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে বলে তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দেশের স্বার্থ রক্ষা করে কূটনীতিতে ভারসাম্য বজায় রাখা তার অন্যতম প্রধান দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন। এছাড়া ঢাকা ও দিল্লির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক সম্পূর্ণভাবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে পরিচালিত হবে বলে জানান তিনি।