উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে অভিবাসন খাতের সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৪ আগস্ট) আয়োজিত এই সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়াবলি অনুবিভাগ প্রধান ভূমিকা পালন করে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক। এছাড়া বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এবং দেশের ১৪টি জেলার জেলা প্রশাসকরাও এতে অংশ নেন।
সভায় অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা, দক্ষ জনশক্তি রপ্তানি এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক অভিবাসন প্রক্রিয়া বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ জোর দেওয়া হয়।