উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় সংসদে বিষয়ভিত্তিক ১১টি এবং মন্ত্রণালয়–সম্পর্কিত ৩৯টি স্থায়ী কমিটি রয়েছে। এখন পর্যন্ত বিষয়ভিত্তিক ৬টি ও মন্ত্রণালয়–সম্পর্কিত ৯টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। শুধু সরকারি হিসাব কমিটির সভাপতি পদ পেয়েছে বিরোধী দল।
সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটিতে বিরোধী দল প্রতিনিধি না দেওয়ায় জুলাই সনদের প্রস্তাব অনুযায়ী স্থায়ী কমিটির সভাপতি পদ বণ্টন নিয়ে টানাপোড়েন দেখা দিয়েছে। অতীতের রীতি অনুযায়ী কমিটি গঠন করতে চায় সরকারি দল।
জুলাই সনদের প্রস্তাব অনুযায়ী, ৫০টি কমিটির মধ্যে বিরোধী দল ১৪টি কমিটির সভাপতি পদ পাওয়ার কথা। তবে এবার অন্তত ১১টির সভাপতি পদ পাওয়ার আশা করেছিল বিরোধী দল।
আগামী অধিবেশনে বাকি ৩৫টি কমিটি গঠন করার কথা রয়েছে। তবে এসব কমিটির আর কোনোটির সভাপতি পদ বিরোধী দলকে দেওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে সরকারি ও বিরোধী দলের সূত্র জানিয়েছে।