উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বে বাংলাদেশের অগ্রাধিকার ও পরিকল্পনা জানতে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমানের সঙ্গে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে হাইকমিশনার বাংলাদেশের আসন্ন ইউএনজিএ’র সভাপতিত্বের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে বিভিন্ন অগ্রাধিকার সম্পর্কে বিস্তারিত জানতে চান।
এ ছাড়া বৈঠকে রোহিঙ্গা সংকটের নবম বার্ষিকী সামনে রেখে যুক্তরাজ্যের মানবিক সহায়তা ও সমর্থন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার অভিবাসন সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়েও উভয় পক্ষের মধ্যে কথা হয়েছে।