উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় তাঁর ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটি শূন্য হয়েছে। আজ শনিবার জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে এ কথা জানানো হয়েছে।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতি হিসেবে কার্যভার গ্রহণ করায় সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তাঁর আসনটি শূন্য হয়।
গত বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। একাধিক প্রার্থী থাকায় ৩৫ বছর পর এবার রাষ্ট্রপতি পদে এই নির্বাচন হয় এবং বর্তমান সংসদের ৩৪৩ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।