উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি এবং নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর সেগুনবাগিচার কচিকাঁচা মিলনায়তনে বাংলা স্যাটেলাইট সিটি লিমিটেডের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ২১ আগস্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি বিজ্ঞানী ও রিহ্যাবের প্রেসিডেন্ট ড. মো. আলী আফজাল, যিনি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আলী আফজাল পরিকল্পিত, আধুনিক ও নিরাপদ আবাসন গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে বাংলা স্যাটেলাইট সিটির সার্বিক উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলা স্যাটেলাইট সিটি একটি সম্ভাবনাময় ও সময়োপযোগী আবাসন প্রকল্প, যার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এবং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী আশ্রয়স্থল হবে।
উদ্বোধনী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল কোম্পানির উদ্বোধনী অফারের আওতাভুক্ত সদস্যদের পুরস্কার প্রদান, ফাউন্ডার মেম্বারদের ক্রেস্ট প্রদান, দলিল হস্তান্তর ও র্যাফেল ড্র। প্রকল্পের পাঁচজন টপ অ্যাচিভার মোহাম্মদ একরাম হোসেন, বিপ্লব সরকার, রাবিয়া সুলতানা সাথী, রফিকুল ইসলাম রতন ও আব্দুর রাজ্জাককে বিশেষ সেলিব্রিটি পদক প্রদান করা হয়।
বাংলা স্যাটেলাইট সিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল ইসলাম বলেন, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন পরিকল্পিত নগরায়নের মাধ্যমে মানুষের জন্য নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। সর্বশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও ডিনার আয়োজনের মধ্য দিয়ে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।