উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে পাঠানো একটি নোট ভার্বালে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
সরকারপ্রধান হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া সাধারণ অধিবেশনের সাইডলাইন বিভিন্ন আয়োজনে যোগ দেওয়ার কথা রয়েছে তার এবং তার নয় দিনের সফরের প্রস্তুতি চলছে।
নিউইয়র্ক সফরের পর্ব সেরে প্রধানমন্ত্রীর সানফ্রান্সিসকো যাওয়ার কথা রয়েছে। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভাতেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে সরকার গঠনের পর এর আগে মালয়েশিয়া ও চীন সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।