উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থায় তদন্তকারী কর্মকর্তা ও কো-অর্ডিনেটর পদে দুই কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কো-অর্ডিনেটর পদে মুহম্মদ শহীদুল্যাহ্ চৌধুরী এবং তদন্তকারী কর্মকর্তা পদে মো. আলমগীরকে নিয়োগ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে এই নিয়োগ কার্যকর থাকবে।
'সরকারি চাকরি আইন, ২০১৮'-এর ৪৯ ধারা অনুযায়ী এ নিয়োগ কার্যকর করা হয়েছে। নিয়োগের শর্তানুযায়ী, তাদের অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে থাকা কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে। এছাড়া নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।