উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কোটচাঁদপুরে চাচা-চাচাতো ভাইয়ের দা-এর কোপে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত।
মো. খালেদুর রহমান, কোটচাঁদপুর প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে পারিবারিক বিরোধের জেরে আপন চাচা ও চাচাতো ভাইয়ের দা-এর কোপে মো. তবিবর রহমান (৪৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তবিবর রহমান ওই গ্রামের নবী ছদ্দীন মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, সকাল আনুমানিক ৬টার দিকে তবিবর রহমান তার চাচি হাসিনা বেগমকে মারধর করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হাসিনা বেগমের স্বামী উজির মণ্ডল (৫৫) ও তার আত্মীয় শাকিল (৩২) তবিবর রহমানকে দা দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে পুলিশ।
অভিযুক্ত উজির মণ্ডল মল্লিকপুর গ্রামের মেরেজ মণ্ডলের ছেলে এবং শাকিল একই গ্রামের গফুর মণ্ডলের ছেলে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।