উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার (২১ আগস্ট) পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
বার্তায় ভারতের রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘদিনের জনজীবনের অভিজ্ঞতা এবং রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশের জনগণের সেবায় একটি সফল মেয়াদের সূচনা করবে।
দ্রৌপদী মুর্মু বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত অনন্য। অভিন্ন ইতিহাসের ত্যাগ, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর ভিত্তি করে এই দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে উঠেছে।
দুই প্রতিবেশী দেশের এই অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন ভারতের রাষ্ট্রপতি। সেই সঙ্গে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, সাফল্য এবং বাংলাদেশের জনগণের সমৃদ্ধি কামনা করেন।