উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। শুক্রবার (২১ আগস্ট) ঢাকার পাকিস্তান হাই কমিশন এক বিবৃতিতে এই শুভেচ্ছা বার্তার কথা জানিয়েছে।
বিবৃতিতে জানানো হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট দুই দেশের দ্বিপাক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক ইতিবাচক গতিশীলতাকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন যে, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে দুই দেশের মধ্যকার সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
আসিফ আলি জারদারি বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং দুই দেশের জনগণের মধ্যে বিনিময় ও সহযোগিতা প্রসারে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বাংলাদেশের জনগণের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
এছাড়া, পরস্পরের সুবিধাজনক সময়ে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন আসিফ আলি জারদারি। তিনি বিশ্বাস করেন, এই সফর দ্বিপাক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করবে এবং দুই দেশের সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।