উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। গত শুক্রবার (২১ আগস্ট) পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির নতুন দায়িত্বের সফলতা কামনা করেন।
অভিনন্দন বার্তায় রামচন্দ্র পৌডেল নেপাল ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সেই সঙ্গে দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও গভীর সম্পর্ককে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নেপালের রাষ্ট্রপতি আরও বলেন, ঐতিহাসিক ও জনগণের সম্পর্কের সুদৃঢ় বন্ধনে আবদ্ধ নেপাল ও বাংলাদেশ ভবিষ্যতেও তাদের ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখবে।