উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন। একইসঙ্গে আগামী দিনগুলোতে ঢাকা ও বেইজিংয়ের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেছে দেশটি।
শুক্রবার (২১ আগস্ট) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দেশটির মুখপাত্র লিন জিয়ান বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে এই অভিনন্দন জানান। তিনি বলেন, চীন বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়।
মুখপাত্র লিন জিয়ান আরও উল্লেখ করেন, দুই দেশের নেতাদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে বেইজিং প্রস্তুত রয়েছে। চীন উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এগিয়ে নিতে আগ্রহী।
এছাড়া বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণ এবং নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গঠনে নতুন অগ্রগতি অর্জনের জন্য চীন কাজ করে যাবে বলে মুখপাত্র জানান।