উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনের দরবার হলে সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে তাকে শপথ পড়ানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে এই শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি জানান, প্রথমে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান সম্পন্ন হবে এবং এরপর পর্যায়ক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
শপথ নেওয়া শেষে নিয়ম অনুযায়ী শপথ বইতে স্বাক্ষর করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে তাঁর এই স্বাক্ষর সত্যায়িত করেন স্পিকার।
এদিকে মন্ত্রী হিসেবে শপথ নিতে দরবার হলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।