উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চুরি যাওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ। এই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৪ আগস্ট সুনামগঞ্জে পাঠানোর পথে ট্রাকভর্তি রড চুরির ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, গত ১৯ আগস্ট বারইয়ারহাট থেকে মো. রিয়াদ হোসেনকে গ্রেপ্তারের পর তার তথ্যে ট্রাকের হেলপার মো. হাদিছ মোল্লা ও আবুল বাশার ওরফে বাঁশিকে আটক করা হয়। পরে মাগুরার মহম্মদপুরে অভিযান চালিয়ে চোরাই রড ও খালি ট্রাকটি উদ্ধার করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, আন্তজেলা পুলিশের সমন্বয় ও প্রযুক্তির সহায়তায় রডগুলো উদ্ধার করা হয়েছে। চক্রের মূলহোতা জাহাঙ্গীরকে শনাক্ত করা হয়েছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।