উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোহাম্মদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি.
দৈনিক দিনকাল পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক মাসুদ চৌধুরী সাঈদের গর্ভধারিণী মাতা, মানিকগঞ্জের শিবালয় উপজেলার বিশিষ্ট সমাজসেবী ও জনবান্ধব ব্যক্তিত্ব মরহুমা আসমা বেগমের রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২১ আগস্ট ২০২৬) বাদ জুমা মানিকগঞ্জের শিবালয় উপজেলার তারাইল ইউনিয়নের বাতুনী গ্রামে মরহুমার নিজ বাসভবনে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য, মরহুমা আসমা বেগম গত ৩১ জুলাই ২০২৬, শুক্রবার আনুমানিক রাত ২টা ৪০ মিনিটে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
মরহুমা আসমা বেগম ছিলেন একজন নিবেদিতপ্রাণ সমাজসেবী ও জনকল্যাণমুখী নারী। তিনি স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘসময় সফলতার সাথে দায়িত্ব পালন করে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হন।
এছাড়া তিনি মানিকগঞ্জ সেন্ট্রাল সমবায় ব্যাংক লিমিটেডের সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। অবহেলিত ও মেহনতি মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং এলাকার শিক্ষা, অবকাঠামো ও সামাজিক উন্নয়নে তাঁর অবদান ছিল অপরিসীম।
অনুষ্ঠানে মরহুমার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মরহুমাকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করেন—সেই দোয়া করা হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ সাংবাদিক মোঃ আজহার হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন, সাংবাদিক সাইদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক ও মরহুমার অসংখ্য গুণগ্রাহী।