উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোহাম্মদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি.
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কাকনা গ্রামে মাদক নির্মূল, চাঁদাবাজি ও দুর্নীতি রোধের লক্ষ্যে এক বৃহৎ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) স্থানীয় কাকনা উচ্চ বিদ্যালয় মাঠে গ্রামবাসীর বিশেষ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। তিনি তাঁর বক্তব্যে এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু।
এছাড়াও সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় বক্তারা সামাজিক সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।