উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর উত্তরা পশ্চিম, হাজারীবাগ ও মোহাম্মদপুর থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ। অভিযানে পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উত্তরা পশ্চিম থানায় ৩০ জন, হাজারীবাগে ১৫ জন এবং মোহাম্মদপুর থানা এলাকায় ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উত্তরা পশ্চিম থানায় গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মো. ওমর আলী, মো. ফয়সাল খোকন, মো. আব্দুল কাদিরসহ ৩০ জন। হাজারীবাগ থানা পুলিশের অভিযানে আনিক হাসান শান্ত, মো. ইমন ও আকিব আব্দুল্লাহসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানা পুলিশের অভিযানে মো. পারভেজ, মো. তারেক আরিফ, পপি রহমানসহ ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।