উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন। এই অনুষ্ঠানে প্রায় দেড় হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
রাষ্ট্রপতির শপথের পরপরই মন্ত্রিসভার নতুন চার সদস্যকে শপথ পাঠ করাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুনদের মধ্যে তিনজন পূর্ণমন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। শপথ শেষে বঙ্গভবনে আপ্যায়নের ব্যবস্থাও রাখা হয়েছে।
গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন হাফিজ উদ্দিন আহমেদ। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন।