উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মন্ত্রিসভায় নতুন করে কমপক্ষে আরও চারজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী যুক্ত হতে যাচ্ছেন। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের নির্ভরযোগ্য সূত্র থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, আজ রাতেই বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নতুনদের যাতায়াতের জন্য এরই মধ্যে ছয়টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
সূত্রমতে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া সদস্যদের মধ্যে বিএনপি নেতা আবদুল মঈন খান ও জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ছাড়াও আরও অন্তত চারজন থাকতে পারেন।