উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর শনির আখড়ায় ট্রাফিক পুলিশের মোটরসাইকেল থেকে হেলমেট চুরির ঘটনায় সজীব (২৮) নামে এক মাইক্রোবাস চালককে আটক করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে রানা পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, সড়ক পরিবহন আইনে মামলার পর সার্জেন্ট ব্যস্ত হয়ে পড়লে চালক হেলমেটটি চুরি করে পালানোর চেষ্টা করেন। বিষয়টি এক লেগুনাচালক দেখে ফেললে ট্রাফিক ডেমরা জোনের সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।
আটকের পর সজীবের কাছ থেকে চুরি যাওয়া সরকারি হেলমেটটি উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।