উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর শেরেবাংলা নগরে চেকপোস্টে তল্লাশিকালে একটি রিকশার ব্যাগ থেকে ২৫ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। টাকার উৎস নিয়ে সদুত্তর দিতে না পারায় মো. ইসরাফিল ও সালমা আক্তার ঝর্ণা নামে দুজনকে আটক করা হয়েছে।
বুধবার রাত ১০টার দিকে মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে এই ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, তল্লাশির সময় যাত্রী ইসরাফিল টাকার উৎস জানাতে ব্যর্থ হন। পরবর্তীতে ঘটনাস্থলে এসে সালমা আক্তার ঝর্ণা টাকাগুলোর মালিকানা দাবি করলেও কোনো প্রমাণ দিতে পারেননি।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অর্থ জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আটক দুজনকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।