উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের ৮টি বিভাগজুড়ে ‘এক লক্ষ্যে এক লাখ’ কর্মসূচির আওতায় এক লাখ ফলের ও দেশীয় গাছ রোপণের উদ্যোগ নিয়েছে ক্লেমন গ্রিন ওয়েভ। এটি দেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি হিসেবে পরিচিতি পেয়েছে, যা আঞ্চলিক ঐতিহ্য ও সবুজায়নে বিশেষ ভূমিকা রাখবে।
রোপণকৃত গাছের নিয়মিত যত্ন নিশ্চিত করতে ক্লেমন চালু করেছে ‘ক্লেমন ট্রি অ্যাম্বাসেডর প্রোগ্রাম’। এই কর্মসূচিতে ৫০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৫০০ জন শিক্ষার্থী যুক্ত হয়ে গাছের বেড়ে ওঠার বিষয়টি তদারকি করবে।
শিক্ষার্থীদের এই উদ্যোগকে উৎসাহিত করতে টানা দুই বছর ‘ক্লেমন সবুজায়ন শিক্ষাবৃত্তি’ প্রদান করা হবে। গাছের পরিচর্যার পাশাপাশি শিক্ষার্থীদের স্বপ্নের পথে এগিয়ে যেতে এই বৃত্তি নতুন প্রেরণা জোগাবে।