উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোট ৩৪৯টি ভোটের মধ্যে ২৫৫ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। এই নির্বাচনে মোট ৩৪৩টি ভোট পড়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১-দলীয় ঐক্যের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। তিনি পেয়েছেন ৮৮ ভোট। আজ বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন ফলাফল ঘোষণা করেন।
জাতীয় সংসদ ভবনে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শুরুর দিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, খুব শীঘ্রই এই নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হবে।