উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) ৫৭ নম্বর ওয়ার্ডের রূপনগর নদীর পাড় ও বড়গ্রাম এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটির নেতৃত্ব দেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম। রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা সব ধরনের অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে জনসাধারণের চলাচলের পথ সুগম করা হয়েছে বলে তিনি জানান।
অভিযান চলাকালে অবৈধভাবে দোকান পরিচালনার দায়ে এক মামলায় এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে ডিএসসিসির এই উচ্ছেদ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।