উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্ট মাসের প্রথম ১৯ দিনে দেশে ২০৩ কোটি ১০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। গত বছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ১৫৭ কোটি ৩০ লাখ ডলার। সেই হিসেবে গত বছরের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ ২৯ দশমিক ১০ শতাংশ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৯ আগস্ট একদিনেই প্রবাসীরা ছয় কোটি ৪০ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। সব মিলিয়ে ১ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৪৮৯ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৪০৫ কোটি ১০ লাখ ডলার, যা ২০ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।